ফের উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ৩০০ ছুঁইছুঁই

সংক্রমণ হার বেড়ে হয়েছে ২ দশমিক ৬২ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাড়ল উদ্বেগ। ফের ভয় ধরাল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে করোনার সংক্রমণ (Daily Positive Case) ও শনাক্তের হার (Positivity Rate)-দুই’ই এক লাফে অনেকটা ঊর্ধ্বমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। আর সংক্রমণ হার বেড়ে হয়েছে ২ দশমিক ৬২ শতাংশ। অর্থা‍ৎ প্রতি ৩৮ জনের নমুনা পরীক্ষায়  একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সামান্য স্বস্তি দিয়েছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা একলাফে ১,৪০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

দীর্ঘদিন বাদে বুধবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবার সামান্য স্বস্তি দিয়ে নিম্নমুখী হয়েছিল সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা দুশোর গণ্ডির নিচে নেমেছিল। কিন্তু সেই স্বস্তি ২৪ ঘন্টা স্থায়ী হল না। শুক্রবার এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী সংক্রমণ। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬২ শতাংশে। নতুন করে আরও ২৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২১ হাজার ২৬৭ জন। নতুন করে অবশ্য কারও মৃত্যু হয়নি।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ২৩২টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে এক হাজার ৪০৬ জন।’

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের