‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই দুর্নীতি  রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা দুর্নীতি করছেন বা করার চেষ্টা করছেন তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলেও বার্তা দিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে সঠিক খাদ্যসামগ্রী ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুরুলিয়া জেলায় এমআর ডিস্ট্রিবিউটরের গুদাম পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অশোক কীর্তনীয়া। 

জানা গিয়েছে, পুরুলিয়া জেলার চাইবাসা রোডের ডুলমী এলাকায় অবস্থিত একটি গুদাম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় গুদামে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত ব্যবস্থা এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি উপস্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেন।  পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের সঠিক খাদ্য ও সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য।’ তিনি আরও জানান, সরকারি খাদ্য বণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে তুলতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। চালের গুণগত মানও খতিয়ে দেখেন মন্ত্রী। 

আরও পড়ুন: সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

সারপ্রাইজ ভিজিট নিয়ে খাদ্যমন্ত্রী বলেছেন তিনি কখন কোথায় যাবেন সেটা কাউকেই জানানো হবে না। যারা খাদ্যদ্রব্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা সঠিক ভাবে কাজ করছেন কিনা সেটা খতিয়ে এই ধরনের ভিজট করা হবে। বিগত দিনে যা হয়েছে তা বর্তমানে বা আগামী দিনে হতে দেওয়া হবে না বলেও  স্পষ্ট জানিয়েছেন তিনি।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলের পাশে রয়েছে বলেও বার্তা দিয়েছেন তিনি। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay