চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি, টানা তৃতীয় দিন রাজ্যে করোনার ছোবলে মৃত্যু হয়নি

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবার ফাঁস থেকে মুক্ত হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ যেমন আগের দিনের চেয়ে নিম্নমুখী, তেমনই মারণ ভাইরাসের ছোবলে কেউ প্রাণ হারাননি। এ নিয়ে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য দিন কাটাল রাজ্য। স্বস্তি দিচ্ছে দৈনিক সংক্রমণের হারও। শেষ ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে কালিম্পংয়ে টানা দ্বিতীয় দিন নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হননি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। যার ফলে ১২৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৫ হাজার ৬৭০ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়া করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৮ জনে আটকে রয়েছে।’

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কল্লোলিনী তিলোত্তমায় নতুন করে আরও ২৩ জনের শরীরে মারণ ভাইরাস ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, বাঁকুড়ায় নয়জন ও মালদায় আটজনের শরীরে মারণ ভাইরাস পাওয়া গিয়েছে। কালিম্পংয়ে অবশ্য নতুন করে কারও শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এ নিয়ে টানা দুইদিন করোনার থাবা থেকে মুক্ত থাকল জেলাটি।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫২ জন। যার ফলে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯২ হাজার ৭৪৩ জনে। সুস্থতার হার একই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৯ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ