রাজ্যে ফের কমল করোনায় মৃত্যু, দৈনিক সংক্রমণও নিম্নমুখী

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি দিল রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রেখচিত্র। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ (Positive Case) যেমন নিম্নমুখী, তেমনই দৈনিক মৃত্যুও (Covid Death) হ্রাস পেয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮১ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। তবে সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের মতোই ২ দশমিক ৩১ শতাংশে রয়েছে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা সামান্য কমেছে।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে ৭ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল দুই দশমিক ৩১ শতাংশ। নতুন করে আরও ১৮১ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ সাত হাজার ৮৮৮ জনে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৭৩ জন।’

গত ২৪ ঘন্টায় সুস্থতার পরিসংখ্যানও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লক্ষ ৮৪ হাজার ২৪৫ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭০ জনে।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর