স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি দিয়ে রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ, দৈনিক মৃত্যু (Daily Covid Death) ও শনাক্তের হার (Positivity Rate) নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০৫ জন। প্রাণ হারিয়েছেন একজন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা কমেছে ২৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৮ জনে।

বুধবারই উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী হয়েছিল। ২৪ ঘন্টার ব্যবধানে অবশ্য স্বস্তি মিলল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশে। নতুন করে আরও ২০৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ৮ হাজার ৬২৩ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও একজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮০ জন।’

সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে গত ২৪ ঘন্টায় জয়ী হয়েছেন ২২৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে জয়ী হলেন ২০ লক্ষ ৮৫ হাজার ২১৫ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৮ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৭৩ জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর