পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রথম বিজেপি সরকারের কারা হচ্ছেন মন্ত্রী? কে কোন দফতর পাচ্ছেন? সেই জল্পনার অবসান ঘটল। বণ্টন করা হল দফতর। আজ, সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই দফতরগুলি বণ্টন করা হয় বলে নবান্ন সূত্রে খবর।

আরও পডুন: নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

গত শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির ছয় জয়ী প্রার্থী। তাঁদের মধ্যেই এদিন দফতর বণ্টন করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্বে দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছে নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর। নিশীথ প্রামাণিকের কাছে গিয়েছে ক্রীড়া, যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।

নবান্ন সূত্রে খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে কারা কোন দফতর পাচ্ছেন সেটা জানিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে, প্রত্যেক মন্ত্রীকে নিজেদের দফতরের কাজ দ্রুত বুঝে নিতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার ব্রিগেডে মন্ত্রী পদে শুভেন্দু, দিলীপদের শপথ গ্রহণের পর থেকেই নানা জল্পনা শুরু হয়। কার হাতে কোন দফতর যাচ্ছে? এই নিয়ে পাড়ার মোড়ে কিংবা চায়ের ঠেকে চলতে থাকে নানা আলোচনা। কারা মন্ত্রী হচ্ছেন ও কোন কোন দফতর পাচ্ছেন, সেই নিয়ে একটি ভুয়ো লিস্টও বাইরে চলে আসে। যদিও এদিন সেই সমস্ত জল্পনাতে জল ঢেলে দফতর বণ্টনের কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রশাসনিক মহলের দাবি, মন্ত্রীদের দফতর বন্টন না হলে সরকার চালাতে গিয়ে নানা সমস্যা দেখা দিতে পারে। প্রশাসনিক কাজে আসে বিভিন্ন জটিলতা। তাই দ্রুত এই কাজ সেরে ফেলেছে বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহে সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তাতে বাকি দফতর বন্টনের কাজ সম্পন্ন হবে। 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ