কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় মোজার মধ্যে টুকলি নিয়ে এসে গ্রেফতার পরীক্ষার্থী, সন্ধান মিলল চক্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: রবিবার ছিল কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। সেই পরীক্ষায় কাটোয়ার দাঁইহাট গার্লস হাইস্কুলে মোজার ভেতর করে টুকলি নিয়ে গিয়ে ধরা পড়েন এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম সুতপা হালদার(Sutapa Haldar)। তার বাড়ি মঙ্গলকোটের কুলসোনা গ্রামে(Kulsona Village)। ভাবলে অবাক লাগে সমাজে অপরাধ ঠেকাতে যাদের সবচেয়ে বড় দায়িত্ব, সেই পুলিশ পদে চাকরিতে নিজেই টুকলি করতে গিয়ে ধরা পড়লেন পরীক্ষার্থী। ওই পরীক্ষা হলে সুতপা হালদার পরীক্ষার্থী যখন প্রবেশ করছিলেন সেই সময় তাকে তল্লাশির সময় এক মহিলা এএসআই ও কনস্টেবলের সন্দেহ হয়। তারা মজা খুলে তল্লাশি করতে গিয়ে মজার ভেতর থেকে ঢুকলি উদ্ধার করেন। জানা গেছে সেখানে প্রশ্ন এবং উত্তর লেখা ছিল। সেই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল। নকল করার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এরপর সুতপাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কাটোয়ার মুলটি গ্রামের বাসিন্দা জাকির মন্ডলের কাছ থেকে তিনি whatsapp এ পরীক্ষার আগের দিন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছিলেন। জাকির(Jakir) নিজেও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিয়েছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল পূর্বস্থলী এলাকায়। সুতপার স্বীকারোক্তি অনুযায়ী, রবিবার গভীর রাতে কাটোয়ায় মুলটি গ্রাম থেকে জাকিরকেও গ্রেফতার করে পুলিশ। জাকির জেরার মুখে পুলিশকে জানায় ,কাটোয়া শহরে কাছারি রোডে একটি কোচিং সেন্টারে পড়াশোনা করার সময় কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ হয় ।

ওই চক্রটি কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর বিক্রি করে। সেখান থেকেই কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্ন উত্তর তিনি পেয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, চক্রের মাথা কে বা কারা তা জানতে এখনই সবার নাম প্রকাশে আনা হচ্ছে না । তাদের খোঁজ চলছে। সোমবার ধৃতদের কাটোয়া আদালতে হাজির করা হলে বিচারক সুতপাকে জেল হেফাজতে এবং জাকিরকে তদন্তের স্বার্থে একদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টুকলি কাণ্ডে তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলার পুলিশ একটি চক্রের হদিশ পেয়েছে। গ্রেফতার হয়েছেন দুজন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর