মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ শেষের কয়েক ঘন্টা আগেই রাজ্য বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় জারি করা এক আদেশনামায় বলা হয়েছে, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা প্রয়োগ করে, ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল।’ ওই আদেশনামায় রাজ্যপালের পক্ষে স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। বিধানসভা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রিত্ব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

রাজ্য বিধানসভার মেয়াদ আজ বৃহস্পতিবার (৭ মে) রাত বারোটাতেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। প্রচলিত  রীতি অনুযায়ী, বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালানোর দায়িত্ব সঁপে দেওয়া হয়। যেমন পশ্চিমবঙ্গের সঙ্গেই এবার তামিলনাডুতেও বিধানসভা নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ভরাডুবি হয়েছে এম কে স্ট্যালিনের দল ডিএমকের। ভোটে হারার পরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন করুণানিধি পুত্র। সঙ্গে সঙ্গেই তাঁকে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকর। তাই ওই রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দেয়নি।

কিন্তু পশ্চিমবঙ্গে সেই সঙ্কটই তৈরি হয়েছে। ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা না দেওয়ার কথা ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি ইস্তফা না দিলে রাত বারোটা এক মিনিট থেকেই সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। রাত বারোটা এক মিনিট থেকে আগামী শনিবার (৯ মে) নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাট কে সামলাবেন, সেই প্রশ্ন উঠেছিল। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর। ওই পাঁচ বছর পূর্ণ হতেই আপনাআপনি বিধানসভা ভেঙে যায়। আর বিধানসভা ভেঙে যাওয়া মানে মুখ্যমন্ত্রী, তাঁর মন্ত্রিসভার সদস্য, সমস্ত বিধায়কের পদ বিলুপ্ত হয়ে যায়। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলেও রাজ্যপাল চাইলে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদে বহাল থাকতে পারেন।

ইস্তফা না দেওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনড় থাকায় রাজ্যপাল কী পদক্ষেপ নেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। অভূতপূর্ব সঙ্কট কাটাতে শেষ পর্যন্ত বিধানসভা ভেঙে দেওয়ার পথেই এগোলেন আরএন রবি।

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০