রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, স্বস্তি দিল শনাক্তের হার

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনার সংক্রমণ ফের উদ্বেগ বাড়ালেও ভিন চিত্র বাংলায়। মারণ ভাইরাসের সংক্রমণ চিত্র যথেষ্টই স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। তবে স্বস্তির কথা হল, নতুন করে কারও যেমন প্রাণহানি হয়নি, তেমনই শনাক্তের হারও নিম্নমুখী। আগের দিনের তুলনায় পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে।

মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। নতুন করে ৯ হাজার ২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। যার ফলে আরও ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৪৬ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০০-তে থমকে রয়েছে। এ নিয়ে টানা ১৬ দিন মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন পার করল রাজ্য।’

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ জন। এ নিয়ে রাজ্যে এদিন রাত পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৩৭৪ জন। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৮টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭২ জনে।’

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের