রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ কবে? পিছিয়ে গেল‌ বিধানসভায় অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা। কিন্তু সেটা এবার পিছিয়ে গেল। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন কিছুটা পিছিয়ে গেল। আর তা নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা অন্তর্বর্তী বাজেট অধিবেশন। এবার সেটাই পিছিয়ে গেল। তাই এখন অনিশ্চয়তার মুখে রাজ্য বাজেট পেশের দিনক্ষণ। কারণ এখনও পর্যন্ত বাজেট কবে পেশ হবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সুতরাং তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটাই শেষ বাজেট। বিধানসভা নির্বাচনের মুখে আদতে এটি হবে একটি ভোট অন অ্যাকাউন্ট। যেদিকে তাকিয়ে আছেন বঙ্গবাসী।

এদিকে কদিন আগে বিধানসভা সূত্রে খবর মিলেছিল, ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। এই দিনক্ষণ জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সূচি মেনে এখন তা হচ্ছে না। অধিবেশন শুরু এবং বাজেট—দুটোই পিছিয়ে যাওয়ায় কবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেটা জানতে খোঁজখবর করছেন অনেকেই। এই আবহে প্রশাসনিক সূত্রে খবর, আগামী ২ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ তারিখ হবে অন্তর্বর্তী বাজেট পেশ। আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

অন্যদিকে আগের সূচি ধরলে বিধানসভার এই অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি। কিন্তু নতুন করে অধিবেশন চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বলে সূত্রের খবর। কেন এত দেরি হচ্ছে?‌ সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে নবান্ন এবং বিধানসভা সূত্রে দু’টি কারণ নিয়ে জোর আলোচনা চলছে। তার মধ্যেই আগামী রবিবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে। সেক্ষেত্রে সেটা দেখে নেওয়া যাবে। তারপর সেখানে যা থাকবে না সেটা রাজ্য বাজেটে রাখা হতে পারে। বাংলার মানুষের জন্য আগেও নানা প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাতে চমক থাকবে বলেই পিছিয়ে গেল বলে অনেকের ধারণা। তবে দেখার বিষয় কেমন চমক থাকে।

এছাড়া বিধানসভা থেকে দুটি কারণ জানা যাচ্ছে। এক, জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। ২৮ তারিখ আবার নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মেলাতেই পিছিয়ে দেওয়া হল রাজ্য বাজেট। দুই, ভোট অন অ্যাকাউন্ট পেশ হলেও বাজেট তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যেহেতু এই বাজেট চার মাসের জন্য তৈরি করা হবে তাই হিসেব–নিকেশে বাড়তি সময় লাগছে। অনেক বুঝে তা করতে হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে আবার একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার