আজ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কালবৈশাখীর সতর্কতা জারি করল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। তবে পরিস্থিতির বড়সড় পরিবর্তন শুরু হবে শুক্রবার থেকে। ওই দিন থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অংশেই ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস।

বিশেষ করে শুক্রবার ও শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই দুই দিন ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত একটানা ঝড়বৃষ্টির একটি স্পেল চলতে পারে। তবে রবিবার ও সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনাও কমবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বঙ্গের বাকি আসনের প্রার্থী চূড়ান্ত করতে দিল্লিতে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার ও শনিবারের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের প্রকোপ বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। কলকাতায় আপাতত আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার ও শনিবার শহরেও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে শনিবারের দিকে পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত