রাজ্যেজুড়ে বৃষ্টির ভ্রুকুটি,কবে থেকে ভিজবে বাংলা? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে। বিশেষ করে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে দিনের শুরুতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। বিকেলের দিকে আবার আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।

সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও আংশিক মেঘলা আকাশের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া অনুভূত হচ্ছে।আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ায় আর্দ্রতা বেড়েছে। তাপমাত্রার ওঠানামার ফলে সকালের দিকে কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার প্রভাবেই আগামী কয়েক দিনে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?