উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ, শুক্রবার উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্পষ্ট ফারাক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে,মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে আগামী শনিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবার আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় আজ এবং শনিবার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, কখনও আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুষ্ক আবহাওয়ার কারণে শহরের তাপমাত্রা বাড়তে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭১ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান