ক্ষণিকের অতিথি শীত! সরস্বতী পুজোতে ভাসবে বাংলা

পশ্চিমিঝঞ্ঝা কেটে গিয়ে বঙ্গে ফিরেছে শীত। বৃহস্পতিবার রাতেই একধাক্কায় পাঁচ ডিগ্রী নামবে রাতের তাপমাত্রা। সকাল থেকে হু হু করে বইছে উত্তুরে হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমিঝঞ্ঝা কেটে গিয়ে বঙ্গে ফিরেছে শীত। বৃহস্পতিবার রাতেই একধাক্কায় পাঁচ ডিগ্রী নামবে রাতের তাপমাত্রা। সকাল থেকে হু হু করে বইছে উত্তুরে হাওয়া। যার দাপটে বঙ্গে ফের শীতের আমেজ। যদিও উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা বৃষ্টি হলেও সামগ্রিক ভাবে আকাশ থাকবে পরিষ্কার। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহ দুই বঙ্গে শুষ্কতা বজায় থাকবে। উত্তুরে হাওয়া প্রবেশ করবে হু হু করে। দার্জিলিং জুড়ে বরফ পড়বে। সোমবার নতুন করে উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করবে পশ্চিমিঝঞ্ঝা। যার প্রভাবে বঙ্গেও ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। সঙ্গে বঙ্গোপসাগরে হাজির হয়েছে ঘূর্ণাবার্ত, যা আগামী সপ্তাহে তামিলনাড়ুতে বৃষ্টি দেবে। এর ফলে বাংলাতেও বাড়বে তাপমাত্রা।

এর মাঝেই আগামী বৃহস্পতিবার থেকে বাংলার আকাশ মেঘলা থাকবে। শুক্রবার ও শনিবার মাঝারি থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারত থেকে বাংলার দিকে এগিয়ে আসবে পশ্চিমিঝঞ্ঝা যার প্রভাবে দুই বাংলায় হবে বৃষ্টি। আগামী সপ্তাহের শুক্র ও শনিবার বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।  বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হতেই হু হু করে প্রবেশ করেছে উত্তুরে হাওয়া। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, থাকতে পারে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। জানুয়ারির শেষে রাজ্যের নানা প্রান্তে হাড়কাঁপানো শীত মালুম হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকতে পারে শীত।

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর