আবহাওয়ার পরিবর্তনে “হট” প্রেম দিবস ও দোল

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রেম দিবস ও দোল এই বছর আবহাওয়ার পরিবর্তনে “হট” হতে চলেছে। উত্তরে হাওয়ার লাস্ট ল্যাপ একপ্রকার। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বেশি রাতে এবং খুব ভোরে হালকা শীতের আমেজ। সকাল ৮ টা থেকে আর প্রয়োজন নেই শীতের পোশাকের। বেলা ১২ টা থেকে ভালোরকম উষ্ণতা। চলতি সপ্তাহে শীতের বিদায় ঘণ্টা।

দোলের দিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পর পর দুই দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে থাকলেও রবিবার রাতে তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে পৌঁছে যায়। ১১ তারিখ রাত পর্যন্ত শীতের হালকা আমেজ অনুভূত হবে। কিন্তু ১২ তারিখ থেকে ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায়। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে আদর্শ বসন্তের আবহাওয়া অনুভূত হবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ১৭-১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। অর্থাৎ বেশ ‘হট’ থাকবে ভালোবাসার দিন।

তবে আপাতত ঘন কুয়াশার দাপট নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। হালকা কুয়াশা থাকতে বেশ কয়েকটি জায়গায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা কয়েকটি জেলায়। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আরও একটা ওয়েট স্পেল ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশির ভাগ এলাকায়। তবে আপাতত দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত এমনটাই মত আবহাওয়াবিদদের।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো