মহাকুম্ভে পূণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ কাটোয়ার মহিলা, উদ্বেগে ঘুম উবেছে পরিজনদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১২ বছর পরে মহাকুম্ভ মেলা বসেছে প্রয়াগের শহরে। আর এই  পূর্ণকুম্ভ ঘিরে সারা দেশে শোরগোল চলছে। এই আবহে  মৌনী অমাবস্যায়  মহাকুম্ভে পুণ্যস্নানের আগে  প্রয়াগরাজের সঙ্গমঘাটে ঘটেছে পদপিষ্টের ঘটনা ।  এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মহাকুম্ভে  গিয়ে হারিয়ে গেলেন বাংলার এক মহিলা। তাঁর খোঁজ পাচ্ছে না পরিবার ।

জানা গিয়েছে, নিখোঁজ মহিলা ৫৭ বছরের আল্পনা হালদার । তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুরের বাসিন্দা। আল্পনা প্রয়াগরাজে গিয়েছেন মহাকুম্ভে পূর্ণস্নান করতে । আগামী দুই দিন তাঁর সঙ্গে কোন যোগাযোগ করতে পাচ্ছেন না পরিবারের সদস্যরা । কার্যত তাদের মাথায় হাত পড়েছে । এই প্রসঙ্গে ওই মহিলার ছেলে গোপালচন্দ্র হালদার জানিয়েছেন, ‘২৫ জানুয়ারি মায়ের সঙ্গে শেষ ফোনে কথা হয়।  এরপর থেকে মায়ের খোঁজ মিলছে না । খুব চিন্তায় রয়েছি । আমি চললাম মাকে খুঁজতে। ‘ 

উল্লেখ্য, মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের আগে  প্রয়াগরাজের সঙ্গমঘাটে ঘটে মর্মান্তিক  পদপিষ্টের ঘটনা । এরপরেই এক লহমায় বদলে যায়  উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সংগম লাগোয়া এলাকার দৃশ্য। এখন পর্যন্ত ১৫ জন পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।  এই আবহে সামনে এল  মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বাংলার এক মহিলা।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর