মালদার জন্য কী করেছে কংগ্রেস, গণির জেলায় দাঁড়িয়ে প্রশ্ন মমতার

গণি খানের জেলাতে দাঁড়িয়েই প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। কংগ্রেস কী করেছে মালদার জন্য?’

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলা(Malda District) ভারত বিখ্যাত তার আমের জন্য। একই সঙ্গে এই জেলাকে দেশের অনেক মানুষই চেনেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী এ বি এ গণি খান চৌধুরীর(A B A Gani Khan Chowdhury) জন্য। দীর্ঘকাল এই জেলা কংগ্রেসের(INC) গড় হয়ে থেকেছে। এমনকি বামেদের ৩৪ বছরের রাজত্বপাটেও সেই গড় ধসাতে পারেনি লাল পার্টি। কংগ্রেস ভেঙে তৃণমূল(TMC) তৈরি হওয়ার পরেও সেই ছবিতে বদল আসেনি। মালদা কংগ্রেস প্রভাবিত জেলা হিসাবেই থেকেছে। এর নেপথ্যে ছিল জেলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে বাংলার মাটি থেকে বিজেপির উত্থান এই জেলাতে প্রভাব ফেলে। সেই নির্বাচনে জেলার ২টি লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তর মালদায় জয়ী হয়েছিল বিজেপি। দক্ষিণ মালদা অবশ্য কংগ্রেসের দখলেই আছে। কিন্তু গণি খানের জেলায় বিজেপি জয় দেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। একুশের বিধানসভা ভোটে এবার এই জেলা থেকেই ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে জয়ী হয় তৃণমূল। ৪টিতে জেতে বিজেপি। এদিন সেই মালদায় দাঁড়িয়েই প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee),‘বার বার পাশাপাশি দুটো আসন থেকে কংগ্রেস জিতেছে। কিন্তু কী করেছে মালদার জন্য? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন।’

বস্তুত বাংলার মাটিতে বিজেপির উত্থানই এই জেলায় ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে দিয়েছে। সেই কারণেই জেলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক যেমন বিজেপি বিরোধী তৃণমূলের দিকে ঝুঁকে গিয়েছে তেমনি আদিবাসী ও তপশিলী ভোট চলে গিয়েছে বিজেপির দিকে। জেলার হিন্দু ভোটও বিজেপির দিকেই ঝুঁকে আছে। অন্তত একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সেই কথাই বলছে। সামনেই ২৪’র ভোট। সেই ভোটের মুখে দাঁড়িয়ে এদিন মমতা কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। দেখে গেল তিনি নিশানা বানালেন বাম-কংগ্রেসকে। সাফ জানালেন, ‘মালদহের জন্য কংগ্রেস কিছুই করেনি’। সেই সঙ্গে বললেন, ‘গণি খানের পরিবারের সদস্যরা রাজনীতি করুক তা নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু ওদের নেতা সিপিএম। যে সিপিএম আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বার বার সেই সিপিএমকে আমি কোনওদিনও ক্ষমা করব না। ওরা সিপিএমের সঙ্গে লড়াই করবে। করুক। আমি একাই লড়বো বিজেপির বিরুদ্ধে। ওরা বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এইসব করছে। আমি আপনাদের বলে যাচ্ছি এরা হচ্ছে ভোটের কোকিল। ভোটের সময় হলেই এরা ভোট চাইতে চলে আসে। সারা বছর এদের দেখা মেলে না। তখন থাকি শুধু আমরা তৃণমূল।’

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ