কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত কবে? কী জানাল হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। কলকাতায় তাপমাত্রা এখনও ২০ ডিগ্রির উপরে। সকালে ও রাতের দিকে শীতের পরশ অনুভূত হলেও বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে শহরে। তবে এখন থেকেই শীতের আগমনের আশায় বুক বেঁধেছে সাধারণ মানুষ।

হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা নামতে পারে। আগামী বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির নিচে। ফলে আগামী সপ্তাহে কলকাতায় শীত দেশ কিছুটা অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বড় কোনো নিম্নচাপ তৈরি না হলে সেভাবে বৃষ্টিপাত হবে না। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রায় ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবারের তাপমাত্রা একটু বেড়েছে কলকাতায়। শুক্রবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জাঁকিয়ে শীত এক্ষুনি না পড়লেও শীতের আমেজ রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে নামছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে আরো তাপমাত্রা নামতে পারে। পশ্চিমের জেলায় চলতি সত্যাগ্রান্তি পারদ নামতে পারে ১৬ ডিগ্রির ঘরে। ফলে বলা যেতেই পারে, শীত এখন দরজায় কড়া নাড়ছে।আলিপুর আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন