জমিয়ে শীতের আমেজ উপভোগ করে নিন, কী জানাল আবহাওয়া দফতর?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে বঙ্গে। নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ মিলেছিল বাংলার সর্বত্র। তবে মাঝে তাপমাত্রা বাড়লেও ডিসেম্বরে শীতের কনকনানি টের পেয়েছে বাংলা। বিগত কয়েকদিনে শীতের আমেজ কিছুটা কমলেও হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে শীতের আমেজ আরও কমতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপটের সঙ্গে শীত অনুভব হলেও বেল বাড়তে ভোল বদল। তবে হাওয়া থাকলে শীতের আমেজ ভালোভাবেই টের পাওয়া যায়। তবে জানা যাচ্ছে, শীত আর বেশি দিন নেই। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। 

শীত প্রেমীদের জন্য দুঃখজনক খবর বটেই। চলতি সপ্তাহে ই শীতের ইনিংস শেষ হতে চলেছে।আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়লেও এখনই খুব বেশি পরিবর্তন হবে না। মাঘ মাসের সকালে উত্তর-পশ্চিম বায়ুর কারণে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে দিনের বেলা শীতের থেকে রাত এবং ভোরের দিকে ঠান্ডা একটু বেশি অনুভূত হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান হুগলি ও উত্তর চব্বিশ পরগনা কুয়াশা পড়তে পারে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার থেকে উত্তরে হওয়ার দাপট কমলে সোমবার থেকেই তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের দাপট কমতে শুরু করবে। শুক্রবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ২৪ পরগনার সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশা সতর্কতা রয়েছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?