‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, সাংবাদিক বৈঠকে বললেন মমতা

Share:

May 5, 2026 5:49 pm
অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

এবার মধ্য হাওড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মূর্তি বসছে। মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেনে তৃণমূলের দখলে থাকা একটি পার্কের দখল নিল বিজেপি।

May 5, 2026 5:14 pm
'হিংসাকে বরদাস্ত নয়'

কোনও হিংসাকে বরদাস্ত করবে না বিজেপি। দলে হিংসা যাঁরা ছড়াবে, তাঁদের দলের মধ্যে কোনও জায়গা নেই। বিজেপির কেউ হিংসায় জড়িত থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। কোনওরকম প্ররোচনাকে বরদাস্ত করা হবে না। সাংবাদিক বৈঠকে জানালেন দেবজিৎ সরকার।

May 5, 2026 4:28 pm
ইস্তফা দেব না, সাংবাদিক বৈঠকে বললেন মমতা

কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, ইস্তফার প্রশ্ন কেন উঠছে? কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি মুক্ত। মানুষের জন্য কাজ করব। জোর করে গণনাকেন্দ্র দখল করা হয়েছে, অভিযোগ তুলেছেন তিনি। 

May 5, 2026 1:53 pm
অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ

রাজ্যের পালাবদলের পরের দিনেই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত।  রাজ্যপাল আরএন রবির কাছে মঙ্গলবার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।

May 5, 2026 1:21 pm
নবান্নে প্রবেশে কড়াকড়ি

নবান্নে প্রবেশের সময় কর্মীদের নজিরবিহীন তল্লাশি চালান হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নবান্নের কর্মীদের ব্যাগেও তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এই তল্লাশি অভিযান করছে।

May 5, 2026 12:54 pm
সরলো গার্ডরেল

মুখ্যমন্ত্রীর পদ থেকে এখনও ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তাঁর বাড়ির সামনে থেকে সরলো গার্ডরেল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা হ্রাস করলো কলকাতা পুলিশ।

May 5, 2026 11:41 am
ওসি ক্লোজ!

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, ভোট পরবর্তী অশান্তির জেরে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়।

May 5, 2026 11:31 am
হাওড়ায় উদয়নারায়ণপুরে খুন বিজেপি কর্মী
May 5, 2026 10:35 am
কালীঘাটে রাজ্যপাল !

রাজ্যে গেরুয়া ঝড়। ১৫ বছর পরে ফের রাজ্যে পালাবদল হয়েছে। পাল বদলের পরের দিনই কালীঘাটে পুজো দিতে গেলেন রাজ্যপাল শ্রী আরএন রবি ও তাঁর সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী রবি।

May 5, 2026 9:53 am
আমলাস্তরে বদল! নতুন সচিব পেলেন রাজ্যপাল
May 5, 2026 9:29 am
দিল্লিতে জোড়া বৈঠক মোদির
May 5, 2026 9:25 am
মমতার প্রস্তাবকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
May 5, 2026 9:15 am
রাজারহাটে রিকাউন্টিংয়ের দাবি বিজেপির
May 5, 2026 9:10 am
বাংলাতেও বুলডোজার তত্ত্ব দিলীপের গলায়

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর