জ্যোতিপ্রিয়র অবর্তমানে ভোট পরিচালনায় কারা, ঠিক করে দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রেক্ষাপটে জ্যোতিপ্রিয়র নিজের জায়গা হাবড়ায় ভোট পরিচালনা করবেন কারা, তা ঠিক করে দিল তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, তৃণমূলের তরফে সাত জনের একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটিই ভোট পরিচালনা করবে। আগামী মঙ্গলবার প্রথমবার বৈঠকে বসছে তৃণমূলের সেই কমিটি।

তৃণমূলের সাত জনের কমিটির চেয়ারম্যান করা হয়েছে নারায়ণচন্দ্র সাহাকে। এছাড়াও এই কমিটিতে রয়েছেন সীতাংশু দাস ও জ্যোতি চক্রবর্তী। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন হাবড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস। এছাড়াও রয়েছেন অজিত সাহা ও তপতী দত্ত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্রের মধ্যে বিধাননগর, হাবড়া ও অশোকনগর থেকে পিছিয়ে ছিল তৃণমূল। অন্যদিকে এই তিন কেন্দ্রে ভালো ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। তবে গত বিধানসভা নির্বাচনে এই তিন কেন্দ্র থেকেই জিতে যায় তৃণমূল। এবারের লোকসভা নির্বাচনে যাতে গত লোকসভা ভোটের পুনরাবৃত্তি না হয়, সেজন্য সতর্ক তৃণমূল নেতৃত্ব। তাই অনেক আগে থেকে কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখান থেকে পরপর তিনবার জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তিনি। তবে গত বছর অক্টোবর মাসের শেষে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?