কেষ্টকে দিল্লি নিয়ে যেতে রাজি নয় ইডি, বাড়ছে জটিলতা

ইডির তরফে বলা হয়েছে সায়গল হোসেনকে যেভাবে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেইভাবে কেষ্টকে দিল্লি নিয়ে যেতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয় বলে আসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে বলা হয়েছে সায়গল হোসেনকে যেভাবে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেইভাবে কেষ্টকে দিল্লি নিয়ে যেতে হবে। ইডির এমন অবস্থানের পর অনুব্রতকে নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা।

আসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে আসানসোল পুলিশ যে অনুব্রতকে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। এরপর বিষয়টি জানিয়ে ইডিকে মেল করে জেল কর্তৃপক্ষ, আসানসোল জেল কর্তৃপক্ষ জানায়, রাজ্য পুলিশ অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না। এই পরিস্থিতিতে ইডি যদি মনে করে তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁরা অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারেন। এই উত্তরের প্রেক্ষিতে আবার ইডির তরফে জানানো হয়েছে, ইডির পক্ষে সম্ভব নয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার। পাশাপাশি শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে ইডির তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে জট তৈরি হয়েছে অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে।

ইতিমধ্যে গোটা ঘটনা জানিয়ে আইজি কারাকে চিঠি দিয়েছে জেল কর্তৃপক্ষ। এই বিষয়ে সোমবার আসানসোল সিবিআই আদালতেরই দ্বারস্থ হওয়ার কথা ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা