‘ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে কেন এত আপত্তি বিজেপির’, টর্নেডোকাণ্ডে প্রশ্ন মমতার

‘ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে কেন এত আপত্তি বিজেপির?’ টর্নেডোকাণ্ডে দিনহাটার নির্বাচনী জনসভা থেকে প্রশ্ন মমতার!

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্সে টর্নেডোর(Tornedo) ধাক্কায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটে। সেই ঘটনায় রাতেই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেখা করেছিলেন স্বজনহারাদের সঙ্গে। হাসপাতালে গিয়ে দেখা করে কথা বলে এসেছিলেন আহতদের সঙ্গে। কিন্তু ওই ঝড়ের ঘটনার আগেই দেশে লোকসভা নির্বাচন(Loksabha Election 2024) ঘোষণা হয়ে যাওয়ায় এবং আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় ঝড়ে মৃত এবং আহতদের জন্য কোনও ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির বাড়ি মেরামতির জন্য পরিবারপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের(ECI) কাছে। সেই আর্জি কমিশন খারিজ করে দিলেও পরে আংশিক ক্ষতিগ্রস্থ ও বেশি ক্ষতিগ্রস্থদের বাড়ি সারাইয়ের জন্য আর্থিক সাহায্যের কিছুটা হলেও অনুমোদন করে কমিশন। সেই নিয়েই এদিন বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মমতা।  

এদিন অর্থাৎ শুক্রবার কোচবিহার জেলার দিনহাটাতে তৃণমূলের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ‘অসমকে ওরা উৎসবের টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম তুমি অসমকে অনুমতি দিয়েছ অনুষ্ঠানের জন্য, কিন্তু বাংলায় যে লোকগুলোর ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের টাকা দিতে আপত্তি কেন? ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে কেন এত আপত্তি বিজেপির(BJP)? তোমরা বাংলার বাড়ির অনুমতি দিলে না। আমার বিরুদ্ধে কেস করলে করো। গরিব লোকের জন্য কাজ করলে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব। কত বাড়ি ভেঙে গিয়েছে এই ঝড়ে। যাদের বাড়ি ভেঙেছে তাঁদের বলছি, আপনাদের বাড়ি রাজ্য সরকারই তৈরি করে দেবে। যারা ২০ হাজার পেয়েছেন, প্রশাসন তাঁদের আবার ৪০ হাজার টাকা দেবে। মোট ১ লক্ষ ২০ হাজার প্রশাসন পৌঁছে দেবে। যাদের ঘর ভেঙেছে, তাঁরা ঘর তৈরি করতে শুরু করুন। যারা মারা গিয়েছে আমাদের প্রশাসন তাঁদের পরিবারকে সাহায্য করেছে।’

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের জন্য যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্য সরকার তাঁদের আর্থিক সাহায্য বাবদ ৫ হাজার টাকা এবং যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্য সরকার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৬৩২টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে। এই ৬৩২টি পরিবারের মধ্যে ৪৪০টি পরিবারের ১জন করে সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বাকিরা পেয়েছেন ৫ হাজার টাকা করে। টর্নেডোর জেরে উত্তরবঙ্গের তিন জেলায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় ১৬০০। এর মধ্যে ৬৩২টি বাড়ির ক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক সাহায্য পাঠিয়ে দিয়েছে। বাকিদের ক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।    

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা