অসমে কেন SIR করা হল না? কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে রাজপথ থেকে রীতিমত হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টার্গেট করার অভিযোগ তুলেছেন। এই প্রসঙ্গেই তিনি প্রশ্ন তুলেছেন, অসমে কেন SIR করা হল না? অসমে SIR করা হলে বিজেপি হারত। বাংলাদেশীরা তো ত্রিপুরা, অসম হয়েও আসে। সেখানে কেন SIR করা হচ্ছে না? ডবল ইঞ্জিনের সরকারের জায়গায় SIR করলে হারবে বিজেপি।

পাশাপাশি SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটছে রাজ্যে। ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সকলকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জোড়াসাঁকো থেকে তিনি জানিয়েছেন, NRC ছিঃ, বিজেপি লজ্জা। আগে নোটবন্দি করা হত, এখন গণবন্দি করা হচ্ছে।  বিজেপি দেশের সব থেকে বড় লুটেরা।

জোড়াসাঁকো থেকে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি স্বাধীনতার ইতিহাস জানে না। বিজেপি থেকে ভাষা শিখতে চান না। বাংলার কারোর গায়ে হাত দিতে দেবেন না। এই পরিস্থিতিতে লড়াই রাস্তায় হবে, আদালতেও হবে। বিজেপি চক্রান্ত করছে। সেই চক্রান্তে পা না দেওয়ার ডাক দিয়েছেন তিনি। বলেছেন, কোনও অসুবিধা হলে তৃণমূলের হেল্পডেস্কে যান। কাগজ না থাকলে তৃণমূলের ক্যাম্পে যান। কারও বাড়িতে ইডি সিবিআই গেলে ভয় পাবেন না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বিজেপিকে হটিয়ে দেশ বাঁচানোর ডাক। বিজেপি ভোটে নয়, নোটে জেতে।

SIR বিরোধিতায় তাঁর বক্তব্য, ‘২০২৪ সালে বিজেপি কোন ভোট নিয়ে জিতেছিল? কোন ভোটার লিস্ট ছিল? যদি এই লিস্ট মিথ্যা হয়, তাহলে বিজেপির সরকারও মিথ্যে। বিজেপির চেয়ারও মিথ্যে। বিজেপির সরকার থাকার কথাই নয়। করতে লুঠ, বলতে ঝুট! তাঁর ছবি দেখিয়ে অন্য কথা! বিজেপির তো লুঠের টাকা।’ মঙ্গলবার জোড়াসাঁকোর সভায় নাম না করে BJP নেতাদের মুর্খ, অর্ধ শিক্ষিত, গন্ডমুর্খর সঙ্গে তুলনা করে কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি