যার সঙ্গে পরকীয়া, তার বাড়িতেই স্বামীকে নিয়ে গেল স্ত্রী! তারপর ভয়ঙ্কর পরিণতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি দেওয়ান দিঘি থানার অন্তর্গত ক্ষেতিয়া বিজয়বাটি এলাকার ঘটনা। এই ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম আনসারি আরিফ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার প্রেমিক মমতাজউদ্দিন শেখ ওরফে উজ্জ্বল শেখ-কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে।মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে স্ত্রী ও কন্যাকে নিয়ে সফিকুল মিলিকপাড়া এলাকায় উজ্জ্বল শেখের বাড়িতে যান। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয় একটি সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর পরিবার পুলিশের দ্বারস্থ হলে তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তদন্তকারীরা খুনের সঠিক কারণ ও ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে সবদিক খতিয়ে দেখছেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!