স্বামীর কিডনি বেচে টাকা–গয়না নিয়ে চম্পট দিল স্ত্রী! অভিযুক্ত প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামীর কিডনি বেচে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী। টাকা ও বউ হারিয়ে হা-হুতাশ করছে স্বামী।পলাতক ওই গৃহবধূর একটি নাবালিকা কন্যাসন্তানও রয়েছে।ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। ৩৯ বছর বয়সী ভুক্তভোগী স্বামী ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।

ভুক্তভোগী ওই ব্যক্তি প্রথমে স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করেন এবং তার পর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন।এক্ষেত্রে মামলাকারীর স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর কথা। কিন্তু হেবিয়াস কর্পাস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী নিঁখোজ নন। তিনি লিখিতভাবে জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছেয় ঘর ছেড়েছেন। তাদের কাছে ওই মহিলা লিখিতভাবে এইকথা জানিয়েছেন।

একইসঙ্গে ওই মহিলা জানান, তাঁর প্রেমিকের এখন তিনি স্বামী–স্ত্রীর মতো থাকছেন। কেউ তাঁকে জোর করে কিছু করায় নি।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার, ২৭ জানুয়ারি হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। আদালতের কথায়, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেকা দিয়ে জানিয়েছেন, তাই এই ক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না।

এদিকে কান্নায় ভেঙে পড়েছেন ওই ভুক্তভোগী ব্যক্তি। তিনি জানান তার বউ প্রত্যেক দিন তার সঙ্গে ঝামেলা করত। তার কাছে টাকা চাইত। কিন্তু তার এত সামর্থ ছিল না। তাই তার স্ত্রী তাকে অনুনয় বিনয় করে বলত মেয়ে বড় হচ্ছে। তার বিয়ের জন্য টাকা লাগবে, গয়না লাগবে। এই বলে কয়ে অশান্তি পাকাতো তার স্ত্রী। এদিকে কাজ শেষে ফিরে বাড়িতে নিত্য অশান্তি মেনে নিতে না পেরে রাগের মাথায় কিডনি বেচে টাকা তুলে দেয় স্ত্রীর হাতে। তখন তার স্ত্রী আশ্বাস দেয় যে, এই টাকা তাঁদের মেয়ের বিয়ের জন্য। পরের দিন সেই টাকা হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেয় সে। এদিকে মেয়ে তার মাকে ছাড়া কান্নাকাটি করছে।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে