শুক্রবারে ঠান্ডায় আরও জবুথবু হতে হবে? বড় আপডেট আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা। কিন্তু তারপরেও বছরের প্রথম দিনে শীতের আমেজে কাটিয়েছে বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতল হাওয়ায় বাধা পেয়েছে। এরজেরেই উর্দ্ধমুখী হয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩দিন তাপমাত্রা উপরের দিকেই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে উইকেন্ড এর মধ্যে কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আগামী বুধ ও বৃহস্পতিবার।

জানা গিয়েছে, ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে প্রবল। এরজেরে কুয়াশা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শুক্রবার থেকে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে থাকবে কুয়াশা। শনিবারও ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস