লেপ, কম্বল, সোয়েটার তুলে রাখার সময় আসেনি, অস্তিত্বের জানান দিচ্ছে শীত

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হতে চলেছে ভালোবাসার সপ্তাহ। এই সময়ে ফিরছে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে ঢুকছে উত্তরে হাওয়া। জানুয়ারির শেষের দিকে মনে করা হয়েছিল হয়তো বিদায় নিয়েছে শীত। কিন্তু না, ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডের আগে সে জানান দিয়েছে নিজের অস্তিত্ব। অর্থাৎ এখনই লেপ কম্বল সোয়েটার তুলে রাখার সময় নয়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীত এখনও বিদায় নেয়নি। আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বঙ্গে।শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। 

পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলা থেকে শীতের আমেজ প্রায় উঠেই গিয়েছিল। এবার সেই প্রভাব কিছুটা কাটতেই ফিরছে শীতের আমেজ। উত্তরে হাওয়ার প্রবেশপথে কোন বাধা না থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা নামার সম্ভাবনা দেখা গিয়েছে। রাজ্যের পশ্চিমের জেলা গুলোতে রাতের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সামনের কয়েকদিনের মধ্যে শহরের রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

শীতের আমেজ ফিরে এলেও কনকনে শীতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাত এবং হূরে শীতের আমেজ বজায় থাকবে। বেলা বাড়লেই ঠান্ডার প্রকোপ কিছুটা হলেও কমবে। ফলে সন্ধ্যের দিকে আরামদায়ক এবং মনোরম আবহাওয়া বজায় থাকবে। ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস। এই সময়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম হওয়ার কারণে অনেকেই অনেক পরিকল্পনা করতে পারেন। এই সময়ে কোন জায়গাতে বৃষ্টির কোন পূর্বাভাস নেই।। উত্তরবঙ্গেও আবহাওয়াতে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই

 

 

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা