বড়দিনে উধাও শীত? জাঁকিয়ে ঠাণ্ডা নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?

Share:

নিজস্ব প্রতিনিধি : কমছে উত্তুরে হাওয়ার দাপট। তারজেরে কমেছে শীতের আমেজ। ডিসেম্বরের শেষ লগ্নে এসে চড়েছে তাপমাত্রার পারদ। পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি। তবে বিগত কয়েকদিন ১৭ ডিগ্রির কাছে তাপমাত্রা থাকার পর শনিবার ১ ডিগ্রি কমল তাপমাত্রা। এদিন কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি। তবে বড়দিনের আগে তাপমাত্রা আরও নামবে বলে জানা গিয়েছে। কিন্তু জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,  এখনই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে নিম্নমুখী হচ্ছে পারদ। ধীরে ধীরে শীত ফিরছে। এবারের বড়দিনে শিরশিরে ঠাণ্ডা অনুভূত হবে। আগামী কয়েক দিন কুয়াশার দাপট বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। শনিবার রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৫দিন জাগিয়ে ঠান্ডা করার কোনও সম্ভাবনা নেই। আর কয়েক দিন পর থেকে তাপমাত্রা নামতে পারে। ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদনামার সম্ভাবনা রয়েছে। তবে যা গিয়ে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই শীতল বাতাস বাংলায় ঢুকবে। জানা গিয়েছে, আগামী কয়েক দিনে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও একটু ওপরের দিকেই রয়েছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্র ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

রাতে ও ভোরে হালকা শীত টের পেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে রোদের মধ্যে গরম অনুভূত হবে। জানা গিয়েছে, তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও পারদ একটু চড়বে। তাতেই গরম অনুভূত হবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?