উইকেন্ডে জাঁকিয়ে শীত শহর কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর এর শুরুতেই বঙ্গে নামতে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহের প্রথম দিকে কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির কাছে ছিল। সেই তাপমাত্রা এখন নেমেছে ১৪ ডিগ্রির ঘরে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তারপরেই মন খারাপ হয়েছিল বঙ্গবাসীর। কিন্তু বুধবার থেকে রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে। একদিন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থেকে ফের বৃদ্ধি পেয়েছিল। শনিবার এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছিল তিন ডিগ্রি। উইকেন্ডে ভালোই শীত টের পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী ছিল। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের তাপমাত্রাও পাঁচ ছয় ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। রবিবার শহর কলকাতার তাপমাত্রা পূর্বাভাস মেনে ১৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। রবিবার সকাল থেকেই কুয়াশার দাপট ছিল শহর কলকাতায়। শনিবার ছিল শহর কলকাতায় শীতলতম দিন। জেলায় জেলায় জাঁকিয়ে পড়েছে শীত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। জানা গিয়েছে, শনিবার শ্রীনিকেতন, বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রির আশপাশে। অন্যদিকে, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি ছিল। উলুবেড়িয়া, মেদিনীপুর, দীঘা, ক্যানিং, কৃষ্ণনগর, পুরুলিয়া ও সিউড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ছিল। বর্ধমান, আসানসোল, পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি আশপাশে ওঠানামা করেছে।

 

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা