শীতের আমেজ রাজ্য জুড়ে, বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একটি শীতলতম দিন পেরিয়ে এসেছে রাজ্যবাসী। ডিসেম্বরের শুরুর দিকে মরশুমের শীতলতম দিন টের পেয়েছিল বাংলা। রবিবার তেমনি ঠান্ডা অনুভূত হয়েছে শহর কলকাতায়। ডিসেম্বরের মাঝের কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বড়দিনের আগেই তাপমাত্রা নামতে শুরু করেছে। রবিবার ও কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৪। সোমবারও শীতের আমেজ বজায় রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিনের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। সেইমতো সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখতে পাওয়া গিয়েছে।সোমবার সকালে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গা ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে।

শনিবারের পর রবিবার এক ধাক্কায় দু ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছে শহরে। ফলে কাঁপুনি কিছুটা হলেও বেড়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বরের পর থেকে কলকাতা ও আশেপাশে জেলাগুলোর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। ফলে বর্ষবরণে ভালোভাবেই শীত অনুভূত হবে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত বাধা পাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে সেই বাধা এখন সরে যাওয়ায় শীতের আমেজ আসছে। শীতল হাওয়ার দাপট বেড়েছে। নেমেছে তাপমাত্রার পারদ। বড়দিনে শহর কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও অনেকটাই নামতে পারে। প্রথম দিকে বড়দিনের তাপমাত্রা নিয়ে চর্চা চলছিল। পশ্চিমী ঝঞ্ঝার চোটে বোঝাও যাচ্ছিল না কেমন থাকবে তাপমাত্রা। অবশেষে জাঁকিয়ে না হলেও শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?