বর্ষশেষে শীতের ঝোড়ো ব্যাটিং বঙ্গে, বর্ষবরণে কত নামবে পারদ?

Share:

নিজস্ব প্রতিনিধি : নভেম্বরের শুরুতে হালকা শীতের আমেজ টের পেয়েছিল বাংলা। তারপর থেকে তাপমাত্রা ছিল উপরের দিকেই। নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা খুব বেশি নামার অবকাশ পায়নি। ডিসেম্বরের শেষে এসে হাড় কাঁপানো ঠাণ্ডা টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মরশুমের শীতলতম দিন দেখেছেন কলকাতা। শহরের তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রিতে। পশ্চিমের জেলায় তাপমাত্রাও নেমেছে ১০-র নিচে। বছরের শেষ পর্বে স্লগ ওভারের মতো ব্যাট চালাচ্ছে শীত। বড়দিনে ভালমতো শীত টের পেয়েছে বঙ্গবাসী। এখন অপেক্ষা বর্ষবরণের। রবিবার কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। এখনই বদল হবে না। রবিবার আকাশ পরিষ্কার থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা গিয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। বেলা গড়াতেই ঝকঝকে রোদও দেখা গিয়েছে। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়বে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে বর্ষ শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি ফের সৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। বিশেষত জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। নববর্ষের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা কিন্তু জেলাতে বেলা বাড়লেও জাঁকিয়ে শীত অনুভব হবে। ইতিমধ্যে বড় দিন কেটেছে শীতলতম দিন হিসেবে। উৎসব চলছে বর্ষশেষে। দিঘায় তিল ধরনের জায়গা নেই। আবহাওয়া দফতর জানিয়ে দিচ্ছে আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রা জেলার ক্ষেত্রে একই রকম থাকবে।

পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে গেছে ৮ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের চেয়ে দু থেকে তিন ডিগ্রি কম। তবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে শীতের আমেজ রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট রয়েছে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা সহ সর্বত্র ভোরের দিকে কুয়াশার ঘনঘটা যথেষ্ট রয়েছে। এর দরুণ স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ার জেলায় ৮ ডিগ্রীতে নেমেছে। পাহাড়ি এলাকায় শীত- আরো তীব্র হয়েছে। দার্জিলিঙে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। কলকাতা শহরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভারত দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। রবিবার কলকাতা তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ২২ ডিগ্রির মধ্যে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের