পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নাসেরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নাসের খানের। ১৩ বছর আগে পার্ক স্ট্রিটে গণধর্ষণ কাণ্ডে নাম জড়িয়েছিল নাসের খান ও কাদের খানের। এবার এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল নাসেরের বিরুদ্ধে। বাধা পেয়ে মহিলার ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে নাসের ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই একটি নাইটক্লাবে পার্টি করছিলেন পরিবারের সঙ্গে ওই মহিলা। সেখানে আচমকাই তাঁদের সঙ্গে বচসা হয় নাসের খান ও তার সঙ্গী জুনেদ খানের। সেই সময় ওই মহিলার শ্লীলতাহানি করা হয়। শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছেন মহিলা। তাকে তার ভাই রক্ষা করতে এলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পর থেকে খুনের হুমকি ও তাদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহিলা। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ২০১২ সালে পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনায় জড়িত ছিল নাসের, কাদের সহ আরও কয়েকজন। বাকিরা জেলে থাকলেও নাসের জামিনে মুক্ত ছিল। এবার তার বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নাসেরদের বিরুদ্ধে অভিযোগ যেমন দায়ের হয়েছে, তেমনই ওই মহিলা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধেও মারধরের পাল্টা অভিযোগ জমা পড়েছে।

সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নাসের। তার দাবি, আগে যেহেতু অভিযোগ রয়েছে। তাই তার নামে ভুয়ো অভিযোগ আনা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাইটক্লাবের সিসিটিভিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল