মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

বৈশাখের প্রথম দিন। গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। অন্যদিকে নির্বাচনের আবহে চড়ছে রাজনৈতিক পারদ। তীব্র রোদের মধ্যেও প্রার্থীদের প্রচার তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের প্রথম দিন। গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। অন্যদিকে নির্বাচনের আবহে চড়ছে রাজনৈতিক পারদ। তীব্র রোদের মধ্যেও প্রার্থীদের প্রচার তুঙ্গে। বাদ নেই উত্তরপাড়ার বামপ্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।  রোদ মাথায় দিয়েই প্রচার করে চলেছেন তিনি। এমন পরিস্থিতিতে বুধবার সকালে প্রচারের পর সাংবাদিক বৈঠক করে উত্তরপাড়ার জন্য ইস্তেহার প্রকাশ করলেন সিপিআইএম প্রার্থী। হিন্দমোটরে দলীয় কার্যালয়ে তিনি ইস্তেহার প্রকাশ করে বলেন, ‘৩৫০ টা পাড়া বৈঠক করেছি। উত্তরপাড়ার মানুষ যা যা বলেছে তার ভিত্তিতে এই ইস্তেহার করা হয়েছে।’

মীনাক্ষী মুখোপাধ্যায়ের ইস্তেহারে মেয়েদের ব্রিগেডে জোর, প্রবীণদের জন্য নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন তিনি বলেন, ‘উত্তরপাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র হবে। পাশাপাশি কেরিয়ার অরিয়েন্টাশান সেন্টারও তৈরি করা হবে। স্বাস্থ্য সহায়তা কেন্দ্র, উত্তরপাড়ায় উন্নত পরিবেশ হবে। এছাড়াও প্রবীণ মানুষদের সাহায্যের জন্য তৈরি করা হবে নবীনদের বাহিনী। নারী নিরাপত্তার কথা ভেবে তৈরি হবে মহিলা ব্রিগেড। যেখানে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।’

গত বিধানসভা নির্বাচনে উত্তরাপাড়ায় বামের ভোট ছিল প্রায় ২৬ শতাংশ। ৩৮ শতাংশ ভোট পেয়ে তৃণমূল জয়ী হয়েছিল। এবার জিততে গেলে মীনাক্ষীকে ভোট শতাংশ অনেকটাই বাড়াতে হবে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে বামপ্রার্থী বলেন, ‘ভোট এক জায়গা দাঁড়িয়ে থাকে না। ভোট মানুষ দেয় তার মানসিকতার উপর নির্ভর করে। মানুষ তার বিধানসভা তাঁর রাজ্যকে যেভাবে দেখতে চান তার জন্য নিজেদের পছন্দের প্রার্থীদের নির্ণয় করে। অসংখ্য পাটি কর্মীর মধ্যে আমার মত একজন কর্মীকে মনোনীত করেছে সিপিআইএম। রাজ্যের যেখানে অন্যায় অবিচার হয়েছে সেখানেই আমি গিয়েছি দলের কর্মীদের নিয়ে। প্রতিবাদ-আন্দোলন করেছি। তাই কেউ বহিরাগত নয়। আমরা সবাই পশ্চিমবঙ্গের।’

সিপিআইএমের তরুণ নেত্রী আরও বলেন, ‘গত নির্বাচনে একটিও আসনে না জিতেও আমরা সর্বদা মানুষের পাশে থেকেছি। আমাদের রেড ভলান্টিয়াররা কাজ করেছেন। পার্টি কর্মীরা কাজ করেছেন মানুষদের জন্য। সচেতনতা বৃদ্ধির জন্য এই মেয়েদের ব্রিগেড করা। পুলিশ-প্রশাসন যেমন থাকবে ঠিক মেয়েদের ব্রিগেড অভয়াবাহিনীও থাকবে। বামেরা তাই ট্যাগ লাইন দিয়েছে পাল্টে দিন বদলে যাবে উত্তরপাড়া।’

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে