লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দাস: লাঠি হাতে গোটা গ্রামের একের পর এক বাড়িতে ঘুরল এলাকার প্রমীলা বাহিনী।ভেঙে গুড়িয়ে দিল গ্রামে অবৈধভাবে দেশি মদ বিক্রি করার সরঞ্জাম। নষ্ট করে দেওয়া হয় ঘরে মজুত করে রাখা বিদেশী মদের বোতল। “ভয় আউট ভরসা ইন” রাজ্য নতুন সরকারের এই মূলমন্ত্র প্রতিফলিত হতে দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাসে(Indas)। যা এতদিন করে উঠতে পারেনি এবার তা করল এলাকার প্রমীলা বাহিনী।

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর অঞ্চলে ত্রিসালন গ্রাম। দীর্ঘদিন ধরেই এই গ্রামে কিছু অসাধু ব্যক্তি চোলাই মদ(Illegal Liquar) তৈরি করে বিক্রি করতো গ্রামের মানুষের কাছে। শুধু চোলাই মদ নয় ,কেউ কেউ আবার বিদেশি মদও অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করতো এই গ্রামে। যার ফলে নেশায় আসক্ত হয়ে পড়ছিল গ্রামের সমস্ত পুরুষ ।এর থেকে নিস্তার পায়নি অপ্রাপ্তবয়স্ক বাচ্চারাও। এর ফলস্বরূপ বাড়ির পুরুষরা নেশায় আসক্ত হয়ে বাড়িতে গিয়ে বাড়ির মহিলাদের মারধর করতো। বাড়িতে অশান্তি করতো। প্রত্যন্ত এলাকা অধিকাংশ মানুষের অভাবের সংসার। সংসার চালানোর টাকায় মদ খাওয়ার ফলে সংসার চলতো না। বাড়ির মহিলারা টাকা না দিলেই কপালে জুটত মার। গ্রামের মাঝে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও দিনে দুপুরে মদ বিক্রি করে অসাধুরা। মদ খেয়ে গ্রামে মৃত্যুর মতন ঘটনা ঘটেছে এর আগে। সমগ্র বিষয়টি বারংবার প্রশাসনকে জানালেও কোন সুরাহা হয়নি। রাজ্যে পালা বদলের পর বারবার পদ্ম সরকার বলেছে “ভয় আউট ভরসা ইন” ।

রাজ্য সরকারের এই মন্ত্র এলাকার প্রমীলা বাহিনীদের উজ্জীবিত করেছে। যে কারণেই এলাকার সমস্ত মহিলারা একজোট হয়ে লাঠি সোটা নিয়ে গ্রামের একের পর এক বাড়িতে অভিযান চালায়। যেখানেই অবৈধভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল সেখানে মদ তৈরির সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। ফেলে দেওয়া হয় চোলাই মদ। ভাঙা হয় বেশ কিছু বিদেশি মদের দোকান। মহিলারা জানাচ্ছে প্রশাসনের ব্যবস্থা না নিলে তাদের এই অভিযান লাগাতার চলবে।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের