স্বপ্নাদেশে নীলবর্ণা ও অনন্য ভোগের রীতিতে কৃষ্ণনগরে পূজিতা মা দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : বাংলাদেশে থাকার সময় থেকে চলছে পুজো। ৩৫০ বছরে এসেও সেই পুজোর ধারা বজায় রয়েছে। দেশ ভাগের পর ভারতে এসেও পুজোর রীতিনীতি একই রেখেছে কৃষ্ণনগরের আদি নীল দুর্গাবাড়ি। এখানে দুর্গার গায়ের রং নীল।  বারোয়াড়ি পুজোর পাশাপাশি বনেদি বাড়ির পুজো মাহাত্ম্য সবসময় আলাদা। কিন্তু এই বাড়ির পুজোর বিশেষত্ব অন্যত্র। ভোগের ক্ষেত্রে যেমন বিশেষত্ব রয়েছে। তেমন প্রতিমার দেহের রঙেও রয়েছে বিশেষত্ব।

প্রায় ৩৫০ বছর ধরে মা দুর্গাকে দশমীর দিনে মাকে বিদায় জানানোর সময় দেওয়া হয় পান্তা। সঙ্গে থাকে কচুরশাক, মটর ডালের বড়া ও গন্ধরাজ লেবু।  কৃষ্ণনগরের নাজিরাপাড়ার চট্টোপাধ্যায় পরিবারের নীলদুর্গা বাড়ি। এখানে দুর্গাপ্রতিমার গায়ের রং নীলবর্ণ। মায়ের গায়ের রং অনেক জায়গায় অনেক রকমের হয়। কিন্তু নীল রঙের প্রতিমা তেমন দেখতে পাওয়া যায়না। কিন্তু কীভাবে হল নীল রং।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  দেশ ভাগের আগে বরিশালের বামরাইল গ্রামে চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। দেশভাগের সময় চট্টোপাধ্যায় পরিবার কৃষ্ণনগর চলে আসেন। তখন পুজো শুরু করেন জীবনলাল চট্টোপাধ্যায়। প্রথমে মায়ের গায়ের রং নীল ছিল না। সময় কম থাকায় রাতে হ্যারিকেনের আলোয় মায়ের রং করছিলেন বৃদ্ধ প্রতিমাশিল্পী। সারারাত জেগে  ক্লান্ত  শরীরেই এক রাতেই মায়ের রং সম্পূর্ণ করেন ওই শিল্পী। সকাল হতেই বুঝতে পারেন ভুল হয়েছে। এরই মধ্যে চট্টোপাধ্যায় পরিবারের কর্তা চিন্তাহরণ চট্টোপাধ্যায় ঠাকুরদালানে এসে উপস্থিত হন।

তিনি জানান, রাতে দেবী তাঁর স্বপ্নে আবির্ভূত হয়ে তাঁকে আদেশ দেন, দেবীকে যাতে নীলবর্ণে পুজো করা হয়। দেবীর সেই স্বপ্নাদেশ মেনে আজও নীল দুর্গাকে পুজো করা হয় সেখানে। এখন একচালায় পুজো করা হয়। এখানে পুজোয় লক্ষ্মী ও গণেশ অধিষ্ঠিত হন দেবী দুর্গার বাম দিকে৷ আর ডানদিকে অধিষ্ঠিত হন সরস্বতী ও কার্তিক৷

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের