সিইও মনোজ আগরওয়ালকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা , এল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তা বাড়ানো হল। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে তাঁকে। আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিকে গত কয়েক দিন ধরে ডালহাউসিতে নির্বাচন কমিশন দফতর ফেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। সিইও’র সঙ্গে দেখা করতে চেয়ে রীতিমত বিক্ষোভ শুরু হয়। ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে হিয়ারিং পর্বে যাতে কোনভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশন দফতরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সিইও মনোজ আগরওয়ালের(CEO Manoj Agarwal) নিরাপত্তা বাড়াল দিল্লির নির্বাচন কমিশন।তাঁর জন্য মোতায়ন করা হয়েছে পাঁচজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও দুজন কমান্ডারকে। শনিবার দুপুর থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

প্রতি শিফটে চার থেকে পাঁচজন করে জওয়ান মোতায়েন থাকবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী শনিবার থেকে মোতায়ন করা হয়। অন্যদিকে, তিরিশে ডিসেম্বর সকাল সাড়ে নটায় রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এসআইআরের শুনানির কাজ খতিয়ে দেখবেন এবং জরুরী বৈঠক করবেন তিনি। ৩১শে ডিসেম্বর তিনি দিল্লি ফিরে যাবেন। তবে তার আগে রাজ্যের মুখ্য নির্বাচন এই আধিকারিকের সঙ্গে তিনি বৈঠক সারবেন।

এদিকে,রাজ্যের CEO দফতরের নিরাপত্তায় মোতায়েন হলো কেন্দ্রীয় বাহিনী রাজ্য জুড়ে SIR-এর শুনানি শুরু হয়েছে। তার মধ্যেই শনিবার CEO দফতরে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিন চার থেকে পাঁচ জনের একটি দল নিরাপত্তায় থাকবে বলে জানা গিয়েছে। যদিও আদালতের নির্দেশে কলকাতা পুলিশের পক্ষ থেকে ডালহাউসিতে নির্বাচনী দফতর ঘিরে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়ন করা রয়েছে। বিক্ষোভ কারীদের ঠেকাতে নির্বাচনী দফতরের সামনে রেলিং গার্ড লাগানো হয়েছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’