আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে ঝরল তরতাজা প্রাণ, SIR-কে দায়ী করল তরুণীর পরিবার

 নিজস্ব প্রতিনিধি: SIR কাজ শুরু থেকে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা।  ফের রাজ্যে অকালে ঝড়ল একটি প্রাণ। ছেলের থেকে আলাদা হয়ে যাওয়ার আতঙ্কে মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা শেখ সরিফুলের মৃত্যুর খবর সামনে এসেছিল। এবার SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ করেছে পরিবার। 

জানা গিয়েছে মৃত  মহিলার নাম আহিবা খাতুন (২৭)। তাঁর বাড়ি নদিয়ার তেহট্ট থানা এলাকার পাথরঘাটা এলাকায়। মহিলার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শুনানি শেষে SIR-এর পরে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। সেই আতঙ্কে আহিবা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আহিবাকে গত ২২ জানুয়ারি শুনানির নোটিস পাঠানো হয় । ২৭ জানুয়ারি শুনানির জন্য যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু আহিরা কে নয় তাঁর পাঁচ ভাইবোনকেও শুনানির নোটিস পাঠানো হয়েছে। কিন্তু, বাকি দুই ভাইবোনকে নোটিস না দেওয়ায় কারণে আহিরা আতঙ্কে ছিলেন আহিরা। তিনি বাপের বাড়িতে শুনানির জন্য প্রয়োজনীয় নথি আনতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তাঁর দুই ভাইবোনের বৈধ নথি মেলেনি।তখনই তাঁর মনে আতঙ্ক জেঁকে বসে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় পেতে থাকে সে। শনিবার তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শনিবারই শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।  

আরও পড়ুন: SIR শুনানিতে ছেলেদের নাম, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

অন্যদিকে ছেলেদের থেকে আলাদা হয়ে যাওয়ার আতঙ্কে আজ মঙ্গলবার মৃত্যু  হয়েছে এক বৃদ্ধের। ছেলেদের নামের শেষে বাবার পদবি না থাকায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে ২ ছেলেকে। তারপর থেকেই আতঙ্ক কাজ করছিল। সেই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা শেখ সরিফুলের। জানা গিয়েছে, মানিকচকের নূরপুর নিচুতিওরপাড়ার বাসিন্দা শেখ শরিফুল। ছেলে আরিফুল ও তাঁর আরেক ছেলের পরিচয়পত্রে বাবার নামের জায়গায় শুধু শরিফুল লেখা রয়েছে। কেন সেখানে শেখ লেখা নেই, তার জন্য নোটিশ পাঠানো হয়েছে দুই ছেলেকে। এই নোটিশ আসার পরেই চিন্তায় পড়ে যান শরিফুল। তিনি ভাবতে থাকেন ছেলেদের থেকে এবার তাকে আলাদা হয়ে যেতে হবে। এই আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে প্রাণ হারিয়েছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ