SIR শুনানিতে ছেলেদের নাম, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক : ছেলেদের থেকে আলাদা হয়ে যাওয়ার আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের। ছেলেদের নামের শেষে বাবার পদবি না থাকায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে ২ ছেলেকে। তারপর থেকেই আতঙ্ক কাজ করছিল। সেই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা শেখ সরিফুলের।  SIR কাজ শুরু থেকে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। SIR শুনানিতে আতঙ্ক আরও বেড়েছে।

জানা গিয়েছে, মানিকচকের নূরপুর নিচুতিওরপাড়ার বাসিন্দা শেখ শরিফুল। ছেলে আরিফুল ও তাঁর আরেক ছেলের পরিচয়পত্রে বাবার নামের জায়গায় শুধু শরিফুল লেখা রয়েছে। কেন সেখানে শেখ লেখা নেই, তার জন্য নোটিশ পাঠানো হয়েছে দুই ছেলেকে। এই নোটিশ আসার পরেই চিন্তায় পড়ে যান শরিফুল। তিনি ভাবতে থাকেন ছেলেদের থেকে এবার তাকে আলাদা হয়ে যেতে হবে। এই আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে প্রাণ হারিয়েছেন তিনি। 

উল্লেখ্য SIR শুনানিতে ছেলের নামের নোটিশ নিতে গিয়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। বিএলও-র বাড়িতে নোটিশ নিতে গিয়ে মৃত্যু হয়েছে রহমান নামে ওই বৃদ্ধের। পরিবারের দাবি, SIR আতঙ্কের জন্যই প্রাণ হারিয়েছেন তিনি। আতঙ্ক থেকে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিএলওর বাড়িতে গিয়ে আচমকা অসুস্থ বোধ করে মুখ থুবড়ে পড়েন তিনি। সেখানে মৃত্যু হয়েছে তাঁর। জানাই গেছে রহমানের ছেলে আমিনুর। মানসিকভাবে ভারসাম্যহীন সে । ভোটার লিস্টে তার নাম এসেছে আমিনুল। এরপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন রহমান। ছেলে নামে নোটিশ আসার খবর পেয়েই দুশ্চিন্তা করে প্রাণ হারান তিনি।

 

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে