বারাকপুরে প্রাক্তন নৌসেনাকে মাংস কাটার চপার দিয়ে ক্ষতবিক্ষত করল যুবক, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: মাংস কিনতে গিয়ে যে এভাবে হামলার শিকার হবেন তা ভুলেও ভাবেননি প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার (৬০)। মঙ্গলবার সকালে  ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসের ধারে মোহনপুর মোড়ে মাংস কিনতে গিয়েছিলেন তিনি তখনই  ২৫ বছরের শ্যাম পাসওয়ান নামে এক যুবক মাংসের দোকানে  প্রবেশ করেই কেউ কিছু বুঝে ওঠার আগেই দোকানের মাংস কাটার চপার দিয়ে  দীপঙ্কর বাবুর পেটে ঢুকিয়ে দেয়। অতর্কিতে এই হামলার পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। এলাকা জুড়ে ব্যপক আতঙ্ক ছড়ায়। 

আকস্মিক এই ঘটনায় সকলে বাকরুদ্ধ হয়ে যায়।  দীর্ঘক্ষণ রক্তপাত হওয়ার পর আহতকে প্রথমে মোহনপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।  অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে বারাকপুরের একটি  নামী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।  খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছেছে মোহনপুর থানার পুলিশ। হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: অশ্লীল মেসেজ, ছাত্রীদের লাগাতার কুপ্রস্তাব ও যৌন হেনস্থার অভিযোগে ধৃত শিক্ষক

 পুলিশ  অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে ।  হামলার নেপথ্যে অন্য কোনও ব্যক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  স্থানীয়রা এই ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে  পড়েন। একই সঙ্গে স্থানীয়রা বাজারে নিরাপত্তা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।  পুরানো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। 

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ