অশ্লীল মেসেজ, ছাত্রীদের লাগাতার কুপ্রস্তাব ও যৌন হেনস্থার অভিযোগে ধৃত শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়াই একজন আদর্শ শিক্ষকের কাজ। তবে ডায়মন্ড হারবারের এক শিক্ষকের কীর্তিতে তাজ্জব অভিভাবকরা। ছাত্রীদের কুপ্রস্তাব, লাগাতার অশ্লীল মেসেজ এবং যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবার থানার পুলিশ এক শিক্ষককে গ্রেফতার করেছে। 

গ্রেফতার শিক্ষকের নাম রবিকান্ত বল্লভ। অভিযুক্তক ডায়মন্ড হারবারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আজ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।জানা গিয়েছে শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ সামনে আসছিল। তবে পড়ুয়ারা মঙ্গলবার সকাল থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার দাবিতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ দেখান। এমনকি অভিযুক্ত শিক্ষকের কোয়ার্টারের সামনেও বিক্ষোভ দেখানো হয়। ছাত্রীরা গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান । তার পরেও শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করায় ক্ষোভে ফুঁসতে থাকেন পড়ুয়ারা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিক্ষোভ দেখান তাঁরা।  খবর পেয়েই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় উন্মত্ত ছাত্রছাত্রী ও অভিভাবকতা। প্রায় ৫ ঘণ্টা ধরে টানা বিক্ষোভ চলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন:বোম্বে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, হঠাৎ কী হল? 

বিক্ষোভকারী ছাত্রীদের একাংশ অভিযোগ করেছেন ওই শিক্ষক নানা সময়ে ছাত্রীদের মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতেন, অশালীন মন্তব্য এমনকী প্র্যাকটিক্যাল ক্লাস কিংবা পরীক্ষার আগে সাহায্যের নাম করেও যৌন হেনস্থাও করতেন। ঘটনার কথা  স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরিষা ক্যাম্পাসের সহ সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘অভিযোগ পাওয়ার পরেই অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) (Icc) বৈঠক করে। অভিযুক্তকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।” 

  

  

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা