বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের কাছে পুজো দিয়ে আর ফেরা হল না বাড়ি। ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পুণ্যার্থীর। আজ, বুধবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার বালি স্টেশনে। পশ্চিম বর্ধমানের পাঁচ বন্ধু পুজো দিতে এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। বালি স্টেশনে হাওড়াগামী ট্রেনে ওঠার সময়ে ঘটে যায় বিপত্তি। ট্রেনে ওঠার সময়ে পা পিছলে পড়ে যান তিন বন্ধু। হাওড়াগামী একটি লোকাল ট্রেনে ওঠার সময়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের কামরা ও প্ল্যাটফর্মের ফাঁকে পা গলে যায়। পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সুধাংশু কুমার নামের এক পুণ্যার্থী। আহত অন্য দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের নাম নরেশচন্দ্র গড়াই এবং সুকুমার রাম।

আরও পডুন: শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

বন্ধুদের জখম অবস্থায় উদ্ধার করে এক সদস্য সুভাষ বাউড়ি। জখম বন্ধুদের তিনিই ভর্তি করেন হাসপাতালে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমরা পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে একসঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম। পুজো শেষে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠছিলাম, তখন ভিড় ছিল। বৃষ্টি পড়ছিল। কামরায় ওঠার সময় হঠাৎ পা পিছলে তিন জন পড়ে যান।’ এই ঘটনার জেরে কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এক বন্ধুর দুর্ঘটনায় এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?