নেশা করে তর্কাতর্কি, সিউড়িতে বন্ধুর হাতে খুন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সিউড়িতে বন্ধুর হাতে বন্ধু খুন। পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিক্রম অঙ্কুর। নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার করা হয়েছে তাঁর। সিউড়ির বাসিন্দা বিক্রমের সঙ্গে তাঁর বন্ধুর মূলত নেশা করে তর্কাতর্কির শুরু হয়। সেই সময় অভিযুক্ত বিক্রমকে ঠেলে পুকুরে ফেলে দেয় বলে খবর। খুনের কথা শিকার করেছে অভিযুক্ত।

এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় কড়িধ্যা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও পরিজনেরা। জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন বিক্রম। এরপর আর ফেরেননি তিনি। নানা জায়গায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার থানায় মিসিং ডায়েরিও করা হয়। শুরু হয় তদন্ত। এদিকে তল্লাশি চালিয়ে গ্রামেরই বাসিন্দা মনোজিৎ হাজরার কাছ থেকে বিক্রমের বাইকটি উদ্ধার হয়। একটু চেপে ধরতেই মনোজিত জানায় তার কাছে বিক্রমের মোবাইল ফোনও রয়েছে।

এরপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় মনোজিৎ। সে জানায়, ঘটনার দিন নেশাগ্রস্ত ছিল দু’জনই। তখনই বিক্রমের সঙ্গে বচসা শুরু হয়। তর্কাতর্কির মাঝেই বিক্রমকে পুকুরে ফেলে দেয় মনোজিৎ। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এলাকার এক পুকুরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় যুবকের দেহ।

গত নভেম্বর মাসে ডিম নিয়ে বচসার জেরে এমনই একটি ঘটনা ঘটেছিল হুগলির গোঘাটে। মৃতের নাম রামচন্দ্র ঘোষাল। জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর ক্লাবের খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই ডিম খাওয়া নিয়ে বচসা বাঁধে দুই যুবকের মধ্যে। তারপরই রামচন্দ্রকে আঘাত করে ওই যুবক। মাটিতে লুটিয়ে পড়েন রামচন্দ্র। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত ঘোষণা করে। পরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবককে লোহার রড দিয়ে পেটানো হয়েছিল। বচসার যে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা সেদিন দেখেছিল দেখল গোঘাটের কামারপুকুর। লোহার রড দিয়ে রামচন্দ্র ঘোষালের মাথায় আঘাত করা হইয়েছিল। মৃত বছর ছাব্বিশের ওই যুবক কামারপুকুর সিনেমাতলার বাসিন্দা। পেশায় ছিলেন মন্দিরের পুরোহিত। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বন্ধু রাজু মাইতির বিরুদ্ধে।

মৃতের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হওয়ার পর ক্লাবে রাজু মাইতি ও রামচন্দ্র ঘোষালের মধ্যে ডিম খাওয়া নিয়ে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা রাজু লোহার রড দিয়ে রামচন্দ্রের ঘাড়ে সজোরে আঘাত করে। আচমকা আঘাত পেয়ে লুটিয়ে পড়েন রামচন্দ্র। তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে রামচন্দ্রকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। তারা রাজু মাইতিকে আটক করে। কামারপুকুর এলাকায় নেমে আসে শোকের ছায়া।

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের