মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

Share:

নিজস্ব প্রতিনিধি: মানসিক অবসাদের জেরে গতকাল, শনিবার কেষ্টপুরের বাগজোলা খালে ঝাঁপ দেন অরিন্দম সেন নামের এক যুবক। বি-টেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দমের চাকরি চলে গিয়েছে। তারপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এমনটাই অভিযোগ পরিবারের। গতকাল, চা খাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। কিন্তু আর ফেরেননি। দীর্ঘক্ষণ কোনও সন্ধান পাওয়ায় পরিবারের তরফে খোঁজ শুরু হয়। পরে জানা যায়, কেষ্টপুরের বাগজোলা খালের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তিনি খালে ঝাঁপ দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

খবর পেয়েই গতকাল, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। শনিবার রাত থেকেই বোট নামিয়ে খালে তল্লাশি অভিযান শুরু হয়। তবে দীর্ঘ ২০ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত অরিন্দম সেনের কোনও সন্ধান মেলেনি। আজ, রবিবারও উদ্ধারকারীর দল খালের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আরও পডুন: পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

পরিবারের দাবি, কয়েক মাস আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অরিন্দমের চাকরি চলে যায়। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর। গতকাল, ডাক্তারের কাছেও গিয়েছিল অরিন্দম। তারপরে বাড়ি ফিরে এসে চা খাওয়ার নাম করে বেরিয়ে আর খোঁজ পাওয়া যাচ্ছে না অরিন্দমের। পরিবারের অভিযোগ, বাগজোলা খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে অরিন্দম। তার হাতে একটি লাল রঙের ব্যাগ এবং একটি চায়ের ফ্লাস্ক ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩