তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

তোলাবাজি, হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় ধৃত ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী ও তাঁর সঙ্গীকে কোমরে দড়ি বেঁধে শ্রীরামপুর আদালতে পেশ করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় ধৃত ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী ও তাঁর সঙ্গীকে কোমরে দড়ি বেঁধে শ্রীরামপুর আদালতে পেশ করল পুলিশ। গতকাল তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুভজ্যোতি এবং তাঁর সঙ্গীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সেইমতো আজ মঙ্গলবার (৯ জুন) তাঁদের আদালতে তোলা হয়েছিল। তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়।

যদিও এদিন আদালতে যাওয়ার সময় ইউটিউবার কয়েকজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, ‘চোর-চিটিংবাজ তৃণমূল কাউন্সিলররা সিন্ডিকেট করে লক্ষ লক্ষ টাকা তুলে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করেছে। তাঁরাই এখন মিথ্যা ভাবে ফাঁসাল আমাকে।’ তবে তৃণমূল কাউন্সিলরের নাম জানাননি তিনি। পূর্বতন সরকারের আমলে তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক কারও অজানা নয়। ক্ষমতা দেখিয়ে নীচুতলার তৃনমূল কর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন ধৃত ইউটিউবার। বিজেপি কাউন্সিলরের থেকে টাকা আদায় করতেন। কিন্তু সরকার বদল হতেই সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তবে তাঁর অভিযোগ কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাস সম্প্রতি একটি বাড়ি তৈরি করেছিলেন। অভিযোগ, সেই বাড়ি তৈরিতে জলাশয় বোজানো হয়েছিল। সেই ভয় দেখিয়েই কাউন্সিলরের কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন শুভজ্যোতি। টাকা না দিলে পরিণতি ভাল হবে না বলেও তিনি মৌসুমী দেবীকে নানাভাবে ব্ল্যাকমেল করেছেন। যার জন্যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। অবশেষে ইউটিউবারকে গ্রেফতার করায় তিনি স্বস্তি পেয়েছেন। সোমবার উত্তরপাড়া পুরসভায় প্রথম কিস্তির টাকা নিতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েন শুভ্রজ্যোতি। তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। যদিও বাংলায় পালা বদলের পর থেকেই নানা রকমের অভিযোগের ভিত্তিতে একের পর এক তৃণমূল নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। এবার পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ ইউটিউবার।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের