বেকার যুবকদের ভরসা ‘যুবসাথী’, কীভাবে আবেদন করবেন ? রইল একাধিক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের মুখে রাজ্যের বেকার যুবসমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতে চালু করা হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ বছরে মোট ১৮ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে।

কবে থেকে শুরু ফর্ম ফিলআপ ?

এই প্রকল্পের আওতায় আবেদন গ্রহণের জন্য আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে। ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন ক্যাম্প বসবে এবং রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই ক্যাম্পের ব্যবস্থা থাকবে।

কিআবেদনকারীরা সরাসরি ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন।ফর্মের গঠন অন্যান্য সরকারি প্রকল্পের মতোই। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন বাবা-মায়ের নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সঙ্গে দিতে হবে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নাম এবং IFSC কোড উল্লেখ করা বাধ্যতামূলক। 

ফর্ম জমা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নথির সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতি শংসাপত্র।ফর্মের শেষে থাকা সেল্ফ ডিকলারেশন অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আবেদনকারীকে জানাতে হবে যে তিনি রাজ্যের স্থায়ী বাসিন্দা, বর্তমানে বেকার এবং অন্য কোনও নগদ ভাতা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। ভবিষ্যতে চাকরি পেলে তা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? 

বয়সসীমা: ২১-৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ

মাসিক ভাতা: ১৫০০ টাকা

বার্ষিক ভাতা: ১৮,০০০ টাকা

আবেদন ক্যাম্প: ১৫ মার্চ ২৬ মার্চ

সময়: সকাল ১০টা বিকেল ৫টা

প্রয়োজনীয় নথি: আধার, ভোেটার, মাধ্যমিক অ্যাডমিট, ব্যাঙ্ক ডিটেলস, ছবি

কারা পাবেন না: অন্য ভাতা পান বা চাকরিতে কর্মরত ব্যক্তি।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি