পূর্ব বর্ধমানে ৫৩৭১ জনের অ্যাকাউন্টে ঢুকল যুবসাথীর টাকা,উচ্ছ্বসিত যুবক-যুবতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে যুব সমাজের ওপর আস্থা রেখেছে বিজেপি। কিন্তু তাদের সমস্ত হিসেব নষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী প্রকল্প। বিজেপির ধারনা ছিল, নতুন ভোটারদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করা যাবে। কিন্তু যুবসাথী প্রকল্প নতুন ভোটারদের ভাবনা চিন্তাই বদলে দিয়েছে। উচ্ছ্বসিত করেছে তাঁদের। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এপ্রিল নয়, শনিবার থেকেই যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এরপরেই ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু করে। যুবসাথী প্রকল্প বিজেপির সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলাতেই ইতিমধ্যে ৫৩৭১ জনের  অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। প্রায় ১৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। বিধবাভাতা পাচ্ছেন এক লক্ষ ৩৬ হাজার ৩৬৮ জন। বার্ধক্যভাতা ঢুকেছে ২ লক্ষ ১৫ হাজার ৩৭২ জনের অ্যাকাউন্টে। এই বিপুল পরিমাণ মানুষের সুবিধা পাওয়ার বিষয়টি বিজেপির কপালে ভাঁজ ফেলেছে। রাতের ঘুম উড়ে গিয়েছে তাঁদের। এতদিন কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার দিয়ে মহিলা ও ছাত্রীদের  প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল। যুবসমাজেরও পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার তেমন কোনও ব্যবস্থা করতে পারেনি। রেল, সেইল বা ইসিএল-এর মত সংস্থাগুলোতেও নিয়োগ কমে গিয়েছে।

পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই প্রায় ৫৩৭১ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে খুশির আবহ। তাঁরা অনেকেই বলছেন, যুবসাথীর এই টাকায় যুবক-যুবতীরা উপকৃত হবে। অনেকেই টাকার অভাবে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারতেন না। সেই সমস্যা কিছুটা হলেও মিটেছে। একসময় যে সকল যুবক-যুবতীরা রাজ্য সরকারের সমালোচনা করতেন, তাদের গলাতেই এখন উল্টো সুর। নতুন ভোটাররাও এই বিষয়গুলো নিয়েই ভাবনা চিন্তা করছে। এতেই দুশ্চিন্তায় গেরুয়া শিবির।

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন