মানিকচকে ১৪ জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা দায়ের পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা জেলার মানিকচকে ১৪ জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা রুজু।জেলা বিজেপির পদাধিকারি থেকে মন্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের।একেবারে লোকসভা ভোটের প্রাক্কালে এই ঘটনা সামনে আসতেই সরগরম মানিকচকের রাজনৈতিক মহল।

বিজেপির অভিযোগ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার(Manickchak P.S.) পুলিস মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের।তাদের দাবি পুলিস নিজের কাজ করছে।

মানিকচক থানার পুলিস সূত্রে জানা গেছে বিগত বছর রাম নবমীর(Ram Navami) ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে।এই মিছিলটি মথুরাপুর(Mathurapur) অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায়।এই মিছিলেই বেআইনি অস্ত্র সহ যে সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে রেখেছিল পুলিশ। তাদের মধ্যেই ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজেপির অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সকলেই বিজেপির পদাধিকারী। সৌমেন মন্ডল মালদহ জেলা এসসি মোর্চার সহ-সভাপতি, সৌরভ রজক মানিকচক দুই যুব মোর্চার সভাপতি, পাণ্ডব মন্ডল মানিকচক দুই মন্ডলের শক্তি প্রমুখ।এছাড়াও বিষ্ণু রজক, সাগর মাহালদার, অভিষেক মন্ডল, সুশীল মণ্ডল,প্রীতম রজক, সন্তোষ মন্ডল, লিলাশীষ মিশ্র সহ অন্যান্যরা যুব মোর্চার সঙ্গে যুক্ত।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস