কোটিপতি ব্যবসায়ী হলেন হলেন কৃতি, ৪০০ কোটি লাভ করল তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড

আজ কৃতির ব্র্যান্ডটির ব্যবসা মোট ৪০০ কোটিতে পৌঁছেছে। গত দুই বছরে অভিনেত্রী ব্র্যান্ডটি থেকে প্রায় ৪০০ কোটি টাকা লাভ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃতি স্যানন, বলিউডের একজন জনপ্রিয় এবং প্রথম সারির অভিনেত্রী, অল্প কিছুদিনের ব্যাপক খ্যাতি পেয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ২০২২ সালে ‘মিমি’-ছবির জন্যে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। তাঁকে আগামীতে রণবীর সিংহের সঙ্গে ‘ডন 3’-তে দেখা যাবে। তবে, আজ অভিনেত্রীর অভিনয় নিয়ে কিছু বলব না, বলব তাঁর ব্যবসায়িক পরিকাঠামো নিয়ে। অভিনয়ের পাশাপাশি পাক্কা ব্যবসায়ীও হয়ে উঠেছেন তিনি। বছর দুয়েক আগেই নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘হাইফেন’-এর যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। আর তাঁর এই ব্যবসায়ী তাঁকে কোটিপতি ব্যবসায়ীতে রুপান্তরিত করেছে।

এর আগে একাধিক নায়িকা নিজেদের স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করলেও সফলতার মুখ দেখলেন একমাত্র কৃতি শ্যাননই। অভিনেত্রীর ব্র্যান্ডটি ভক্তদের মধ্যেও বেশ আলোচিত। আজ কৃতির ব্র্যান্ডটির ব্যবসা মোট ৪০০ কোটিতে পৌঁছেছে। গত দুই বছরে অভিনেত্রী ব্র্যান্ডটি থেকে প্রায় ৪০০ কোটি টাকা লাভ করেছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই তাঁর ব্র্যান্ড সম্পর্কে মুখ খুলেছেন।

কৃতি বলেন, ‘ব্যবসার শুরুতেই আমরা লক্ষ্য রেখেছিলাম যে, আমাদের ব্র্যান্ডটি যেন প্রতিবছর ১০০ কোটি টাকা আয় করে। দ্বিতীয় বছরেও একই আয় করেছে আমাদের ব্র্যান্ডটি। তবে আমি এর চেয়েও বেশি বিনিয়োগ করেছি আমার ব্যবসায়। অবশেষে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। আমার মনে হয়, আমাদের ব্র্যান্ডটি যে গতিতে জনপ্রিয় হয়ে উঠছে। তাতে করে আমরা আর ২-৩ বছরে ১২০০ কোটি টাকার লাভ করতে সক্ষম হব। আমাদের আরও বেশি স্বপ্ন দেখতে হবে। আমরা ভেবেছিলাম। ভাবনার বাইরে গিয়ে দু বছরে আমাদের ব্র্যান্ড ৪০০ কোটি টাকা আয় করেছে। তাই আমাদের দলের উপর আমার আস্থা আছে। অনেক সময় সেলিব্রিটিরা ব্যবসা শুরু করলে তা নিয়ে অনেক ট্রোলিং হয়। কিন্তু আমার পণ্যের উপর আমার আস্থা ছিল। আমি কোনও নেতিবাচকতা চাইনি। সেই কারণেই আমরা পন্যের মানের সঙ্গে কোনো আপস রাখিনি। যদিও উত্থান পতন প্রতিটি ব্যবসার অংশ।’ বর্তমানে কোটিপতি ব্যাবসায়ী কবির বাহিয়ার সঙ্গে ক্রিতির প্রেম শিরনামে আছে।

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের