৪০ বছর বাদে Amul এর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন আরএস সোধি

সোধির জায়গায় তড়িঘড়ি সংস্থার সিওও জয়েন মেহতাকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দিয়েছেন আমূলের পরিচালকমণ্ডলী।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চার দশকের সম্পর্কে ছেদ টেনে সোমবার আমূল ছাড়লেন আরএস সোধি। দেশের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও কী কারণে তাঁর ইস্তফা তা জানা যায়নি। সোধির জায়গায় তড়িঘড়ি সংস্থার সিওও জয়েন মেহতাকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দিয়েছেন আমূলের পরিচালকমণ্ডলী। সূত্রের খবর, অস্থায়ীভাবেই মেহতাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। সোধির জায়গায় নতুন ম্যানেজিং ডিরেক্টর খোঁজার কাজ শুরু হয়েছে।

দেশের জনপ্রিয় দুগ্ধজাত পণ্য ‘আমূল’ এর পরিচালক হচ্ছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)। ৪০ বছর আগে যখন দেশের অন্যতম প্রথিতযশা প্রতিষ্ঠানে সিনিয়র সেলস ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ (ইরমা) থেকে এমবিএ করা আরএস সোধি। তার পরে নিজের যোগ্যতায় সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার সামলেছিলেন। ২০১০ সালের জুন মাসে ‘আমূল’ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সাফল্যের সঙ্গে সামাল দিয়েছেন। দুই বছর আগে অবসর নেওয়ার কথা ছিল সোধির। কিন্তু জিসিএমএমএফের পরিচালকরা তাঁকে এক্সটেনশন দেন।

এদিন আচমকাই আমূলের ম্যানেজিং ডিরেক্টরের পদে ইস্তফা দেন সৌধি। কী কারণে ইস্তফা তা নিয়ে মুখ খুলতে চাননি। কিন্তু সূত্রের খবর, আমূলের পরিচালন সমিতি বিজেপির কব্জায় চলে যাওয়া মানতে পারেননি তিনি। এমনকী জন্মাষ্টমীর সময়ে বীরভুমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে সংস্থার পক্ষ থেকে যে হোডিং ফেলা হয়েছিল, তা নিয়েও আপত্তি জানিয়েছিলেন সোধি। পরিচালকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের জেরেই আমূলের সঙ্গে ৪০ বছরের সম্পর্কে ছেদ টানার সিদ্ধান্ত নেন দেশের অন্যতম বিপণন ব্যক্তিত্ব। এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আর এস সোধি বলেছেন, ‘’হ্যাঁ আমি ইস্তফা দিয়েছি। দুই বছর  এক্সটেনশনে ছিলাম। পরিচালকরা আমার ইস্তফা গ্রহণ করেছেন।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের